শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
ধর্ম

হজ: সৌদি আরব পৌঁছেছেন ৫৬ হাজার ৭৬৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হজ: সৌদি আরব পৌঁছেছেন ৫৬ হাজার ৭৬৬ বাংলাদেশি

হজ পালনের উদ্দেশ্যে ২০২৫ সালে বাংলাদেশ থেকে শনিবার (২৪ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫৬ হাজার ৭৬৬ হজযাত্রী।

শনিবার (২৪ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, সরকারি–বেসরকারি মোট ১৪৭টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছান ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১৮৩ জন হজযাত্রী।

১৪৭ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৬টি, সৌদি এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮জন পুরুষ ও ১জন নারী।

উল্লেখ্য, ২০২৫ সালে হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২৯ এপ্রিল, হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

 

এসএ