শিরোনাম
এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী ও ভাগ্নে আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী ও ভাগ্নে আটক
সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর পরকিয়ার জের ধরে স্বামীর লিঙ্গ কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ অভিযোগে স্ত্রী ও তার ভাগ্নেকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) ভোরে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটে।

পরে দুপুরে গারো পাহাড়ের চূড়া থেকে মারাত্মক আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, সকালে ইসমাইল হোসেনের ঘরের মেঝেতে রক্ত দেখতে পান স্থানীয়রা। কিন্তু সেখানে তাকে না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুলিশকে খবর দেয়া হলে খোঁজাখুঁজির একপর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের পাশে গারো পাহাড়ের চূড়া থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা ‍গুরুতর হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়।

আল / দীপ্ত সংবাদ