শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে–উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানক সোমনে রেখে ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি র‍্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্নস্থানের প্রধান সড়ক প্রদক্ষিন করে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাষ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুবায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খালিদ হাসান/শায়লা/দীপ্ত নিউজ