দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্টেশনে জর্দার কৌটায় হাত বোমা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্টেশনে জর্দার কৌটায় হাত বোমা!

রাজশাহী রেল স্টেশনে সামনের গেট থেকে দুইটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুইটি হাত বোমা উদ্ধারের পর বোমা ডিস্পোজাল ইউনিট নিস্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটার মত বোমা দুইটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখে। তবে ট্রেন চলাচলের কোন সমস্যা হয়নি।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি হাত বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর পর পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে। পরে বোম ডিস্পোজাল ইউনিট এসে হাত বোমা দুইটি নিস্ক্রিয় করেন। স্টেশনের ট্রেন চলাচলসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ইউ. আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ