শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ঈদ উদযাপনের তারিখ জানা গেল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে ‍বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হবে

সৌদিতে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে সৌদি সুপ্রিম কোর্ট।

 

সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। সেই হিসেবে সোমবার (৮ এপ্রিল) ছিল পবিত্র রমজান মাসের ২৯ তারিখ।

 

গত শনিবার (৬ এপ্রিল) সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের প্রতি সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানায়।

 

খালি চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক, চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করা হয়। সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

 

সেই আহ্বান সাড়া দিয়ে এদিন মাগরিবের নামাজের পর পশ্চিম আকাশে চোখ রাখেন দেশটির লাখ লাখ মুসল্লি। এর কিছুক্ষণ পরই সৌদি সুপ্রিম কোর্ট এক ঘোষণায় জানায়, শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

এর মানে সৌদিতে এবার পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। গত বছর দেশটিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল অর্থাৎ ২৯টি রোজা হয়েছিল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More