শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত,

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত,

 

নেত্রকোনার সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুফিয়া আক্তার (৫৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত ও তার স্বামীসহ আহত হয়েছেন চারজন।

রবিবার (১২ নভেম্বর) সকালে কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া–আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নাসিমা আক্তার নামে মোটরসাইকেল আরোহী এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত সুফিয়া ও তার স্বামী গাজীপুরে পোশাক কারখানায় কাজ করতেন। গত শনিবার রাত আড়াইটার দিকে তারা গাজীপুর থেকে সিএনজি যোগে উলুয়াটি নিজ গ্রামে ফিরছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ভঙ্গানিয়া নামক স্থানে সিএনজিটি পৌছলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী সুফিয়া, তার স্বামী আব্দুল মালেক, মজিবুর রহমান ও মোটরসাইকেল আরোহী নাসিমা আক্তার গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্বার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুফিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত নাসিমা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া এলাকার বাসিন্দা

কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ