শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক নৌবাহিনী প্রধান (অবঃ) সরওয়ার জাহান নিজাম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাবেক নৌবাহিনী প্রধান (অবঃ) সরওয়ার জাহান নিজাম আর নেই

সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল (অবঃ) সরওয়ার জাহান নিজাম ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তার মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২ নভেম্বর ১৯৫২ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের ১ জুন সাব–লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি তিনি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ভাইস অ্যাডমিরাল (অবঃ) সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অনবদ্য অবদান রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী–কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

 

এসএ