শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় ‘সুন্দরবন দিবস’ পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় ‘সুন্দরবন দিবস’ পালন
সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা

‘সুন্দরবনকে ভালোবাসুন, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ঘোষণা করুন‘ এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ‘সুন্দরবন দিবস‘।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের মিনি মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় এলাকাবাসীদের প্রাকৃতিক দূর্যোগ থেকে মায়ের মতো আগলে রেখেছে। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ ও বিশ্ব ঐতিহ্য। সুন্দরবন সংলগ্ন এলাকায় শিল্প স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে ও সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষকে সচেতন করতে হবে।

আরও পড়ুন: সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

২০০১ সালে খুলনায় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। সেই থেকে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়।

এদিকে শ্যামনগরের হরিনগরে মালঞ্চ নদীর তীরে শরুর ইয়ুথ টিমের আয়োজনে সুন্দরবন দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন শরুর ইয়ুথ টিমের পরিচালক এস এম জয়নুজা নাঈম ও শুভঙ্কর সরকারসহ অনেকে।