শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শীতে খেজুরের রস সংগ্রহের জন্য প্রস্তুত নওগাঁর গাছিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শীতে খেজুরের রস সংগ্রহের জন্য প্রস্তুত নওগাঁর গাছিরা

শীতের মৌসুম শুরু হতে না হতেই, নওগাঁয় খেজুরের রস সংগ্রহের জন্য প্রস্তুত গাছিরা। কিছুদিন পর পুরোদমে শুরু হবে রস আহরণের কাজ। চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত।

কোনো পরিচর্যা ছাড়া অনেকটা প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে খেজুর গাছ। বছরের অন্য সময় অবহেলায় পড়ে থাকলেও, শীত এলেই এগুলোর কদর বাড়ে।
কিছুদিন পর থেকে পুরো দমে শুরু হবে রস সংগ্রহের কাজ। রস থেকে লালি ও গুড় তৈরির পর্ব শুরু হয়ে, চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত। গাছের মালিকের কাছ থেকে, ৪ মাসের জন্য গাছ নেন গাছিরা। বিনিময়ে গ্রাছপ্রতি দিতে হয় ৫ থেকে ৭ কেজি গুড়।

বর্তমানে দেশের প্রতিটি অঞ্চলেই খেজুর গাছ প্রায় বিলুপ্তির পথে। খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

যত বেশি শীত পড়ে, তত মিষ্টি হয় রস। ৮ থেকে ১০ বছর পর্যন্ত রস দেয় একটি খেজুর গাছ।