শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
জীবনযাপন

লোকবল নেবে যমুনা ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লোকবল নেবে যমুনা ব্যাংক
লোকবল নেবে যমুনা ব্যাংক

লোকবল নিয়োগে যমুনা ব্যাংক লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইতিবাচক মনোভাবাপন্ন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে লোকবল নিয়োগ দেবে।

পদ দুইটিতে আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে স্নাতক পাস করতে হবে। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণি বা সিজিপিএ ন্যূনতম ৩ পয়েন্ট থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ থাকতে হবে।

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চূড়ান্ত নিয়োগ পেলে মাসিক ৬০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। প্রবেশনারি অফিসার হিসেবে নিয়োগ পেলে মাসিক ৪৫,০০০ টাকা প্রদান করা হবে।

তবে দুটি পদেই একবছরের প্রবেশন পিরিয়ড শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও অফিসার (জেনারেল) হিসেবে উপনীত হবে। তখন ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

প্রার্থীদের ২৭ এপ্রিলের মধ্যে বয়সসীমা ৩০ বছর থাকতে হবে।

ব্যাংকটির ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইট থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৭ এপ্রিল, ২০২৩।

যূথী/দীপ্ত সংবাদ