রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রাক-মৌসুম শেষ করল য়্যুভেন্তাস

Avatar photoAdib Jamal

প্রাকমৌসুম খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে য়্যুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) ফ্লোরিডা কাপে মুখোমুখি হয়েছে এই দুই দল। সেই ম্যাচে রিয়ালকে ৩১ গোলে হারিয়েছে য়্যুভেন্তাস।

ফ্লোরিডা কাপে পুরো ম্যাচে য়্যুভেন্তাস শিবিরের গোলমুখে ৩৪টি শট নেয় রিয়াল ফুটবলাররা। বল দখলেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা তবে জয়ের দেখা পায়নি তারা। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে য়্যুভেন্তাসকে এগিয়ে দেন মইসে কিন। তবে ম্যাচের ৩৮ মিনিটে রিয়ালের হয়ে গোল শোধ দেয় দলে যোগ দেয়া নতুন স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। তবে গোল করতে ব্যর্থ ছিল ভিনিমদ্রিচরা। উল্টো ম্যাচের একেবারে শেষ মিনিটে আবারও গোল করে য়্যুভেন্তাসের জয় নিশ্চিত করেন ডুসান ভ্লাহোভিচ। শেষ পর্যন্ত ৩১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

এদিকে প্রাকমৌসুমে টানা দুই ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর বার্সেলোনার কাছে ৩০ গোলে উড়ে যায় তারা। আগামী ১২ আগস্ট লা লিগার নতুন মৌসুমের প্রথম দিনেই বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More