শিরোনাম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ
দীপ্ত নিউজ
রাজধানী

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন
বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান

আলোকচিত্রের প্রতি আগ্রহী নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান।

শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ব্যাচের ৮৫ জন শিক্ষার্থী, কোর্সের শিক্ষক এবং আলোকচিত্র চক্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রশিল্পী, চলচ্চিত্রকর্মী ও সংগঠক মুনিরা মোরশেদ মুন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে কোর্সের নতুন ও পুরোনো শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও আলোকচিত্রচর্চা নিয়ে কথা বলেন। কোর্সের শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন– আলোকচিত্রী ও শিক্ষক জনাব কায়সার আলম, জনাব শফিকুল আলম শাফী, জনাব শফিকুল আলম কিরণ, জনাব ওবায়দুল ফাত্তাহ তানভীর, জনাব মনিরুল আলম, জনাব মীর শামসুল আলম বাবু, জনাব কে ইউ মাসুদ এবং জনাব কে এম জাহাঙ্গীর আলম। তাঁদের বক্তব্য ও মতবিনিময়ের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা কোর্সের পাঠক্রম, শেখার পরিবেশ এবং আলোকচিত্রচর্চার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের এই আলোকচিত্র কোর্সে ক্যামেরার ব্যবহার ও আলোকচিত্রের কারিগরি কৌশল শেখানোর পাশাপাশি ছবি দেখার দৃষ্টিভঙ্গি, নান্দনিক বোধ, পর্যবেক্ষণক্ষমতা এবং সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। তাত্ত্বিক পাঠের পাশাপাশি ব্যবহারিক ক্লাস, অ্যাসাইনমেন্ট, মাঠপর্যায়ে ছবি তোলা, ছবি পর্যালোচনা এবং অভিজ্ঞ আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকচিত্রচর্চার সুযোগ তৈরি করা হয়।

কোর্সের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে নিয়মিত ক্লাস ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমে অংশ নেবেন। কোর্সের শেষ পর্যায়ে চূড়ান্ত আউটিংয়ে তোলা নির্বাচিত ছবি নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

২০২৬ সালের এই ব্যাচের পাঠক্রমে রয়েছে তাত্ত্বিক ক্লাস, ব্যবহারিক অনুশীলন, অ্যাসাইনমেন্ট, মাঠপর্যায়ে ছবি তোলা এবং ছবি পর্যালোচনা। পরিকল্পনা অনুযায়ী মোট ২৫টি ক্লাসের পাশাপাশি থাকবে দিনব্যাপী একটি রিভিউ ক্লাস, পাঁচটি ‘মিট দ্য ফটোগ্রাফার’ পর্ব এবং আলোকচিত্রবিষয়ক নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ আলোকচিত্রীরা এসব ক্লাস ও বিশেষ আয়োজনে পাঠদান ও মতবিনিময় করবেন।

নতুন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্রচর্চার ধারাবাহিকতায় যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।