দীপ্ত নিউজ
খেলা

রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রাক-মৌসুম শেষ করল য়্যুভেন্তাস

আদীব জামাল
আদীব জামাল
রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রাক-মৌসুম শেষ করল য়্যুভেন্তাস

প্রাক–মৌসুম খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে য়্যুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) ফ্লোরিডা কাপে মুখোমুখি হয়েছে এই দুই দল। সেই ম্যাচে রিয়ালকে ৩–১ গোলে হারিয়েছে য়্যুভেন্তাস।

ফ্লোরিডা কাপে পুরো ম্যাচে য়্যুভেন্তাস শিবিরের গোলমুখে ৩৪টি শট নেয় রিয়াল ফুটবলাররা। বল দখলেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা তবে জয়ের দেখা পায়নি তারা। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে য়্যুভেন্তাসকে এগিয়ে দেন মইসে কিন। তবে ম্যাচের ৩৮ মিনিটে রিয়ালের হয়ে গোল শোধ দেয় দলে যোগ দেয়া নতুন স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। তবে গোল করতে ব্যর্থ ছিল ভিনি–মদ্রিচরা। উল্টো ম্যাচের একেবারে শেষ মিনিটে আবারও গোল করে য়্যুভেন্তাসের জয় নিশ্চিত করেন ডুসান ভ্লাহোভিচ। শেষ পর্যন্ত ৩–১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

এদিকে প্রাক–মৌসুমে টানা দুই ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর বার্সেলোনার কাছে ৩–০ গোলে উড়ে যায় তারা। আগামী ১২ আগস্ট লা লিগার নতুন মৌসুমের প্রথম দিনেই বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।