রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রিপাবলিক বাংলা’ ছেড়েছেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ।

বুধবার (০৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে চ্যানেলটি ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লিখেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। ওই যে ডেসিবেলে মিনমিন না করে টিভি ষ্টুডিওতে কথা বলতাম ওই ভলিউমে। এরপর কী? জগন্নাথ জানেন! উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে?’

ময়ূখ রঞ্জন লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ যে আমাকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্সটাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে। টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’

ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন, ‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব তিড়িংবিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More