শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাণীনগরে ভিক্ষুকদের চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাণীনগরে ভিক্ষুকদের চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলায় ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৯ জন ভিক্ষুকের মাঝে সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (৪ জুন) ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এদিন দুইজন ভিক্ষুককে দুইটি চার্জার ভ্যানগাড়ি এবং ৭ জন ভিক্ষুককে দুটি করে ছাগলসহ নগদ ৫শ টাকা করে দেওয়া হয়।

ভিক্ষুকদের হাতে ভ্যানগাড়ি ও ছাগল তুলে দেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা উপ–সহকারী প্রকৌশলী (এলজিইডি) ফেরাউল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাণীনগর শাখার ম্যানেজার কাজী মঞ্জুর রশীদ প্রমুখ।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ