সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেয়েছে ‘মেঘে ঢাকা চাঁদ’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রযোজনা প্রতিষ্ঠান ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেয়েছে একক নাটক মেঘে ঢাকা চাঁদ। নাটকটির মূল ভুমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও কামরুন্নাহার হাসি।

মানব মিত্রের লেখায় নাটকটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। সম্পূর্ণ পারিবারিক ভিন্নধর্মী গল্পে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন জামশেদ শামীম, মনিরা আক্তার মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

নাটক প্রসঙ্গে পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘এখন রোমান্টিক কমেডি নাটকের যুগ চলছে। এই সময়ে এ ধরনের একটি গল্পে কাজ করতে পেরে ভালো লেগেছে।’ প্রযোজক হাবিবুর রহমান খান বলেন, ‘ট্রেন্ডি গল্পের বাইরে একেবারে অন্যরকম একটি গল্পের নাটক এটি। ইচ্ছে আছে সামনে নিয়মিত ভিন্নধর্মী গল্পে আরো কিছু কাজ করার।’ নাটকটি ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More