শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মুক্তি পেয়েছে ‘মেঘে ঢাকা চাঁদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুক্তি পেয়েছে ‘মেঘে ঢাকা চাঁদ’

প্রযোজনা প্রতিষ্ঠান ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেয়েছে একক নাটক ‘মেঘে ঢাকা চাঁদ‘। নাটকটির মূল ভুমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও কামরুন্নাহার হাসি।

মানব মিত্রের লেখায় নাটকটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। সম্পূর্ণ পারিবারিক ভিন্নধর্মী গল্পে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন জামশেদ শামীম, মনিরা আক্তার মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

নাটক প্রসঙ্গে পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘এখন রোমান্টিক কমেডি নাটকের যুগ চলছে। এই সময়ে এ ধরনের একটি গল্পে কাজ করতে পেরে ভালো লেগেছে।’ প্রযোজক হাবিবুর রহমান খান বলেন, ‘ট্রেন্ডি গল্পের বাইরে একেবারে অন্যরকম একটি গল্পের নাটক এটি। ইচ্ছে আছে সামনে নিয়মিত ভিন্নধর্মী গল্পে আরো কিছু কাজ করার।’ নাটকটি ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ