বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস (এমপি) মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে সেই হাসপাতাল গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, জামায়াত সেক্রেটারি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।
এসএ