বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

মিরপুর টেস্টে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান।

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল অপরাজিত আছেন ৩৭ রানে। দলটির ওপেনিং জুটি থেকেই পাকিস্তান তুলে নে ১০৬ রান।

এর আগে প্রথম দিন ৪ উইকেটে ৩০১ রান করা বাংলাদেশ অলআউট হয়েছে ৪১৩ রানে। দ্বিতীয় দিন ৩২ ওভার ১ বল ব্যাট করে ৬ উইকেটে ১১২ রান তোলে স্বাগতিকরা। শেষ উইকেটে তাসকিননাহিদের ৩৯ বলে ২৯ রানের জুটিতে দলীয় স্কোর চারশো পার করে। ১ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ২৮ রানে আউট হন তাসকিন। মুশফিকুর রহিম আউট হন ৭১ রানে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More