শিরোনাম
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৭ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভূমিধসে ২৬ জনের মৃত্যু, ৮৬ জন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মহারাষ্ট্রে ভূমিধসে ২৬ জনের মৃত্যু, ৮৬ জন নিখোঁজ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তিন দিন পরও উদ্ধারকাজ শেষ করা যায়নি।

শনিবার (২২ জুলাই) সকালে নতুন করে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। এখনো ৮৬ জন গ্রামবাসীর কোনও খোঁজ মেলেনি।

বুধবার (১৯ জুলাই) গভীর রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে ২০–৩০ টিরও বেশি পরিবার মাটির নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আদিবাসী অধ্যুষিত গ্রামটিতে প্রায় ৪৬টি বাড়ি রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিলো ১৬ জন। এরপর শনিবার এই সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৯ জন পুরুষ, ৪ জন শিশু ও অনেক নারী রয়েছেন। এছাড়াও এই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন।

রায়গড় জেলার দুর্যোগ মোকাবেলা দপ্তর জানিয়েছে, গ্রামটিতে মোট ২২৯ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ২৬ জন নিহত হয়েছেন আর আহত হয়েছে আরও ১০ জন। তবে ১১১ জন বাসিন্দা নিরাপদে থাকলেও এখনো ৮৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এই দুর্ঘটনায় মাত্র দু–চারটি বাড়ি রক্ষা পেয়েছে। রায়গড়ের জেলা প্রশাসক যোগেশ মহেশ জানান, ঘটনাটি ঘটেছে মধ্যরাতে। যে গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে পৌঁছাতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে উদ্ধারকারী দলের সদস্যদের।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দেন।

 

আফ/দীপ্ত নিউজ