শিরোনাম
সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইরান যুদ্ধের খরচ বহন করবে ইসরায়েলসহ ছয় দেশ: ট্রাম্প
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত।

মাদারীপুর জেলায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) ও আট মাসের শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ‘র স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকালে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের ৩ সদস্য।

পরে হঠাৎ রাত ৩টায় মিষ্টি বাড়ৈর কল পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে। এসময় একই দড়িতে বাবা ও ছোট শিশুসন্তানের মরদেহ ঝুলতে দেখা যায়। পাশেই পড়ে ছিল স্ত্রীর মরদেহ।

মাদারীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি বলেন, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তাঁর কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় মিষ্টি বাড়ৈ‘কে রাখা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এসএ