শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ভাস্কর্যের জায়গায় বস্তা রাখায় ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাস্কর্যের জায়গায় বস্তা রাখায় ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
দোকানের মধ্যে ঢুকে কিলঘুষি মারতে থাকেন

 

যশোরের মনিরামপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের জায়গায় ধানের বস্তা রাখার অপরাধে আশুতোষ পাল নামে এক ব্যবসায়িকে মারপিটের অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষ আবদুল লতিফের বিরুদ্ধে। মারপিটের সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ২৪ ডিসেম্বর সকালের হলেও শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত আব্দুল লতিফ রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের অনুসারী হিসেবে পরিচিত।

জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে মুদি ও ধান চালের দোকান রয়েছে আশুতোষ পালের। রাজগঞ্জ বাজারে নির্মিত মারপিটের ঘটনা আশুতোষ পালের দোকানে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, ২৪ ডিসেম্বর সকাল ৯টা ১৮ মিনিটে আশুতোষ পালের দোকানের সামনে দাঁড়িয়ে তাকে গালমন্দ করছেন অধ্যক্ষ আব্দুল লতিফ। চিৎকার শুনে দোকান থেকে বেরিয়ে আশুতোষ এগিয়ে গেলে অধ্যক্ষ লতিফ তাকে চড়–থাপ্পর মারা শুরু করেন। মারতে মারতে তিনি আশুতোষকে দোকানের মধ্যে ঢুকেও কিলঘুষি মারতে থাকেন। ঘটনার ছয় দিন পার হলেও অধ্যক্ষর ভয়ে কোথাও অভিযোগ করতে পারেননি আশুতোষ পাল।

এ বিষয়ে আশুতোষ পাল বলেন, আমার দোকানের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য। গত শনিবার দোকানে থাকা আধা বস্তা ধান আমি ভাস্কর্যের পাকার ওপর রেখে ভুল করে বাড়ি চলে যাই। আমি বলেছি ভুল হয়েছে। তারপরও রবিবার সকালে দোকানে আসার পর আমাকে মারপিট শুরু করেন আব্দুল লতিফ।

এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের জায়গায় ধান, কুড়ো রেখে নোংরা করে আশুতোষ পাল। তাকে একাধিকবার নিষেধ করা হয়েছে। তারপরও কথা শোনে না। ১৬ ডিসেম্বর পুলিশ এসে বস্তা সরিয়ে ভাস্কর্যের জায়গা পরিষ্কার করেছে। এরপরও একই কাজ করায় আশুতোষকে দুই তিনটা চড় মেরেছি। ঘটনা তেমন কিছু না।

 

আরও পড়ুন: ট্রাফিক পুলিশকে পেটালেন নারী, ভিডিও ভাইরাল

 

জুবায়ের/ আল/ দীপ্ত সংবাদ