শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাসহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় মাসহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মাসহ দুই কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ঘাটুরা গ্রামের সরকারবাড়ির আশরাফ মিয়ার স্ত্রী শারমীন আক্তার (২৬) ও তার শিশু সন্তান রওজা আক্তার (৫) ও নওরীন আক্তার (৩)।

প্রতিবেশীরা জানান, বাড়ির লোকজনের কান্নাকাটির আওয়াজ পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূর মা জানান, তার মেয়ে ও শিশু সন্তানদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তিনি এ ঘটনার সঠিক তদন্তের দাবী জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারন নির্নয়ে খোজঁখবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

 

রিফাত/ সুপ্তি/ দীপ্ত সংবাদ