ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর–কোম্পানীগঞ্জ–কুমিল্লা সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭টার দিকে সড়কের ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন– অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদনগর গ্রামের আবুর খাযেরের ছেলে নুরুল আলম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে নবীনগর থেকে যাত্রী নিয়ে একটি যাত্রীবাহি অটোরিকশা কুমিল্লার কোম্পানীগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানর উপ–পরিদর্শক (এসআই) আজাদুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে, তবে চালককে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More