শিরোনাম
এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কোটি টাকার বিল বকেয়া, চট্টগ্রাম মেডিকেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কোটি টাকার বিল বকেয়া, চট্টগ্রাম মেডিকেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন
সংগৃহীত ছবি

ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (২৪ জুন) সকালে সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম।

তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৬ মাসের বিল বাবদ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা। তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে তাই হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তবে বকেয়ার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় কলেজের প্রশাসনিক ভবন, দুটি হোস্টেল, ভেনম রিসার্চ সেন্টার, ফরেনসিক ভবন, লাইব্রেরি বিদ্যুৎবিহীন রয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কলেজের অ্যাকাডেমিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল।

এর পরের ৬ মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা সম্ভব হয়নি। চমেক কতৃপক্ষ মন্ত্রণালয়ে চিঠি লিখেছে এবং বিদ্যুৎ বিভাগকেও অনুরোধ করেছে। তারা আশা করছেন দ্রুত এ সমস্যার সমাধান হবে।

রুনা/ আল/ দীপ্ত সংবাদ