মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানের জন্য নিজের কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাধারণ মানুষের আনন্দ ও ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান জানিয়ে রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১০ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির পূর্বনির্ধারিত দিনব্যাপী কর্মসূচি এক বিয়ের অনুষ্ঠানের জন্য সংক্ষিপ্ত করেন তিনি।

জানা গেছে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন।

পরে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বরকনেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই বলেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের অনুভূতি ও ব্যক্তিগত আয়োজনের প্রতি প্রধানমন্ত্রীর সম্মান প্রদর্শন তাঁর দায়িত্বশীল নেতৃত্বেরই প্রতিফলন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More