২০২৫ সালের বিপিএলের একাদশ আসরে কয়েকটি দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (০৭ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
অভিযোগ ওঠার পর তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
বহুল সমালোচিত ২০২৫ বিপিএল আসরটি নিয়ে দীর্ঘ তদন্ত শেষে এবার শাস্তির পথে হাঁটল বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, বিপিএল ২০২৫ ফিক্সিং কাণ্ডে তদন্ত শেষে শাস্তি পাচ্ছেন ক্রিকেটারসহ ৪ জন। এর মধ্যে ক্রিকেটার হিসেবে শাস্তি পেয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। এ ছাড়া টিম ম্যানেজার লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ–মালিক মো. তৌহিদুল হক তৌহিদ।
অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং অভিযোগের জবাব দেওয়ার জন্য নোটিশ পাওয়ার পর থেকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানানো হয়েছে।