শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জরুরি উন্নয়ন কাজের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জ জেলার বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি উন্নয়ন কাজের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জ জেলার বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জসিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত ৪ লেন সড়ক উন্নয়নের লক্ষ্যে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। ফলে এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, জানিগাঁও, হালুয়ারগাঁও, গোবিন্দপুর, মদনপুরদিরাই রাস্তা, কলাইয়া, ষোলঘর, ভৈষবের, যুব উন্নয়ন, বিলপাড়, বনানীপাড়া, আলীপাড়া, ধোপাখালী ও নবীনগর এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More