শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভি ও বেতারে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আজ আমরা আবেদন করছি। এখনো স্লট দেওয়া হয়নি। তবে আমরা আশা করছি দ্রুতই স্লট বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More