বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি.এম. আব্দুল মতিন মারা গেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তি আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি.এম. আব্দুল মতিন মারা গেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।

শোকবার্তায় বলা হয়, ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারপরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ তায়ালা যেন মনিরা শারমিন এবং তাঁর পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

এতে আরও বলা হয়, মহান আল্লাহ অয়ালা যেন মরহুমের জীবনের সকল গুনাহত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূর ও রহমতে পরিপূর্ণ করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মরহুম ডি.এম. আব্দুল মতিনর রুহের মাগফিরাত কামনা। করছে। একই সঙ্গে সকল নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীর কাছে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছে।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More