সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিন পর বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চার দিন পর বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

চার দিন পর বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে সড়কের পানি নেমে যাওয়ায় বান্দরবান থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেছে চট্টগ্রামকক্সবাজারগামী বেশ কয়েকটি গণপরিবহন। তবে যাত্রী কম থাকায় এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল।

এর আগে, গত ৮ জুলাই থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানচট্টগ্রাম সড়কের বাজালিয়া দস্তিদারহাট এলাকায় বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় বান্দরবান চট্টগ্রাম সড়কে যান চলাচল।

জানা যায়, রবিবার (১২ জুলাই) সন্ধ্যা থেকে পানি কমতে শুরু করলে সোমবার দুপুর থেকে শুরু হয় যান চলাচল।

এ বিষয়ে পূর্বানী বাস কাউন্টারের ম্যানেজার বলেন, ‘সড়ক তলিয়ে যাওয়ায় গত ৮ জুলাই থেকে আমাদের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে পানি কমে যাওয়ায় দুপুর থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে আমাদের বাস ছেড়ে গেছে। তবে যাত্রী কম হওয়ায় শিডিউল অনুযায়ী গাড়ি ছাড়তে পারছি না। যাত্রী হলেই ছেড়ে যাচ্ছে।’

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ৭ জুলাই থেকে বান্দরবানে দেখা দেয় বন্যা। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ। এখনো বন্ধ রয়েছে বান্দরবান, রাঙামাটি ও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More