শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৪ দিন পর বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৪ দিন পর বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক
ছবি: সংগৃহীত

চার দিন পর বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে সড়কের পানি নেমে যাওয়ায় বান্দরবান থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেছে চট্টগ্রাম–কক্সবাজারগামী বেশ কয়েকটি গণপরিবহন। তবে যাত্রী কম থাকায় এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল।

এর আগে, গত ৮ জুলাই থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান–চট্টগ্রাম সড়কের বাজালিয়া দস্তিদারহাট এলাকায় বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় বান্দরবান চট্টগ্রাম সড়কে যান চলাচল।

জানা যায়, রবিবার (১২ জুলাই) সন্ধ্যা থেকে পানি কমতে শুরু করলে সোমবার দুপুর থেকে শুরু হয় যান চলাচল।

এ বিষয়ে পূর্বানী বাস কাউন্টারের ম্যানেজার বলেন, ‘সড়ক তলিয়ে যাওয়ায় গত ৮ জুলাই থেকে আমাদের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে পানি কমে যাওয়ায় দুপুর থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে আমাদের বাস ছেড়ে গেছে। তবে যাত্রী কম হওয়ায় শিডিউল অনুযায়ী গাড়ি ছাড়তে পারছি না। যাত্রী হলেই ছেড়ে যাচ্ছে।’

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ৭ জুলাই থেকে বান্দরবানে দেখা দেয় বন্যা। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ। এখনো বন্ধ রয়েছে বান্দরবান, রাঙামাটি ও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ।

 

এসএ