শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পুরুস্কার বিতরণ

বাগেরহাটের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে স্কুল এ্যান্ড কলেজের নিজস্ব মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছায়েদুর রহমান, এফসিএস নেছার উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শতাধিক শিক্ষার্থী ও অতিথিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

যূথী/দীপ্ত সংবাদ