শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা বিরাজ করছে কিনা নিশ্চিত নন তরুণরা: বিওয়াইএলসির জরিপ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের তরুণদের রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখার আকাঙ্ক্ষার বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) সাম্প্রতিক ইয়ুথ ম্যাটার্স সার্ভে ২০২৪‘-এর ফলাফলে। তবে, সরাসরি জরিপে অংশ নেয়া ২০.% ও অনলাইন জরিপে অংশ নেয়া ৫৪.% তরুণ নিশ্চিত নন যে বাংলাদেশে শান্তি শৃংখলা বিরাজ করছে কিনা।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটি নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ফলাফল তুলে ধরা হয়।

সরাসরি এবং অনলাইনে যথাক্রমে ১,৫৭৫ ও ১,৬৬৩ জন তরুণের মতামতের ভিত্তিতে পরিচালিত এই জরিপে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

জরিপের তথ্য অনুযায়ী, ৭৩.% (সরাসরি) এবং ৮১.% (অনলাইন) তরুণরা মনে করেন, তারা বিগত সরকারের তুলনায় বর্তমানে নিজেদের মতামত প্রকাশে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এছাড়া, ৫২.% (সরাসরি) এবং ৫১.% (অনলাইন) তরুণ ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তরুণদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব সম্পর্কিত প্রশ্নে ৭৫.% (সরাসরি) ও ৬৪.% (অনলাইন) তরুণ এটি ক্ষতিকর বলে মত দিয়েছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগও বেড়েছে, যেখানে ৫৫.% (সরাসরি) ও ৭৩.% (অনলাইন) তরুণ এর বিরূপ প্রভাব নিয়ে সচেতন।

সংবাদ সম্মেলনে বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন, “তরুণরা দেশের উন্নয়ন ব্যবস্থায় সম্পৃক্ত থাকার সুযোগ চায়। তারা বলেছে যে রাষ্ট্র সংস্কারে কার্যকর পরিবর্তনের জন্য সরকারকে সময় দিতে হবে। সরকার ও তরুণদের একতাবদ্ধ প্রচেষ্টায় এই সংস্কার সম্ভব।”

গবেষণা বিভাগের ম্যানেজার আবুল খায়ের সজীবের নেতৃত্বে পরিচালিত এই জরিপে গবেষক হিসেবে কাজ করেছেন আরাফাত ইসলাম, ফজিলাতুন নেসা, এবং জেসিয়া মার্গারেট গোমেজ। বিওয়াইএলসি আশা করছে, এই জরিপের ফলাফল নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে সহায়ক হবে।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More