104
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি‘র দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
ঊর্মি‘র দেশত্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এসএ