শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে দিনভর রাসেল ভাইপার আতঙ্ক, পরিশেষে গুজব!

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেনীতে দিনভর রাসেল ভাইপার আতঙ্ক, পরিশেষে গুজব!
সংগৃহীত ছবি

ফেনীতে দিনভর রাসেল ভাইপার সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে জানা গেলো নিছক গুজব। অন্য জেলার ভিডিও ফুটেজ ফেনীর বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবটি ছড়ান।

সূত্রে জানা গেছে, শরিয়তপুর জেলায় রাসেল ভাইপার সাপ পাওয়ার ঘটনাকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঘটনা বলে বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে কয়েকটি ফেসবুক আইডি ও পেইজে গুজব ছড়ানো হয়।

এতে ওই এলাকাসহ পুরো ফেনী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায় সোনাপুর গ্রামের রাসেল ভাইপার পাওয়ার তথ্য সঠিক নয়। স্থানীয় লোকজনের সাথে কথা বললো তারা বলে এটা গুজব। অন্য জায়গার ঘটনা ফেনীর বলে চালিয়ে দেয়া হয়েছে।

এনামুল হক নামে একজন ফেসবুক কমেন্টে লিখেন, আমরা বাঙালিরা কিছু পারি আর না পারি, ফেসবুক যেহেতু তাহলে লিখতে সমস্যা কোথায়, সত্যি মিথ্যা যাচাই করি না।

ইয়াসির আরাফাত রুবেল নামে একজন ফেসবুকে পোস্ট করে লিখেন, হাওয়া থেকে পাওয়া তথ্য সঠিক নয়। গুজবে কান দিবেন না।

এ বি কামরুল লিখেন, সত্যতা ছাড়া ভুয়া নিউজ এ আমরা আতংকিত নই। এসব আতংক কৃষি শ্রমিকদের দাম বাড়িয়ে দেয়, কাজের লোক পাওয়া যায় না। আমরা যারা গ্রামে থাকি, কৃষি নির্ভর পরিবার, আমরা হবো এই আতংকের চরম ভুক্তভোগী।

মজিবুল হক নামে একজন লিখেন, ফেনী জেলার সকল কৃষি–কৃষকরা সাবধান। প্রায় প্রত্যেকটা ধানের জমিতে রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে! এই সাপ কামড় দেওয়ার ৮০–৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃত্যু নিশ্চিত। ধান কাটার আগের দিন জমিতে ব্লিচিং বা গামবুট ছড়িয়ে দিবেন। আর জমিতে যাওয়ার আগে গামবুট পরে যাবেন। আর রাসেল ভাইপার পাওয়া গেলে রেস্কিউ না করে মেরে ফেলা উত্তম। কারণ এরা একেবারে ৪০/৫০ টা বাচ্চা প্রসব করে বংশ বিস্তার করে! সবাই আশেপাশের কৃষকদের সচেতন করে দিবেন।

জানতে চাইলে পাঠান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার জুয়েল বলেন, সোনাপুর গ্রামের রাসেল ভাইপার পাওয়ার তথ্য সঠিক নয়। আমি স্থানীয় মেম্বার সহ লোকজনের সাথে কথা বলেছি এটা গুজব। অন্য জায়গার ঘটনা ফেনীর বলে চালিয়ে দেয়া হয়েছে।

ফেনী সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকতা বাবুল ভৌমিক জানান, ছাগলনাইয়া রাসেল ভাইপার পাওয়ার তথ্যটি সঠিক নয়। মূলত এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব হিসেবে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, সাপ একটি নিরীহ প্রাণী। জীবন ঝুঁকিতে পড়লেই চোবল মেরে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান এই বন কর্মকর্তা।

আল/ মামুন / দীপ্ত সংবাদ