শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে জুমার ইমামতি করলেন কাবা শরীফের সাবেক ইমাম, লাখো মুসল্লির অংশগ্রহণ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেনীতে জুমার ইমামতি করলেন কাবা শরীফের সাবেক ইমাম, লাখো মুসল্লির অংশগ্রহণ

প্রথমবার বাংলাদেশে আসেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী। শুক্রবার (১৭ জানুয়ারি) অংশ নিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলায় রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে জুম্মার নামাজে ইমামতি করেন। নামাজে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছে।

দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর এই তথ্য জানান।

দুপুর ১টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী হেলিকপ্টারযোগে এসে রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান হেলিকপ্টারযোগে।

১৬ ও ১৭ জানুয়ারি দুদিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মুফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মূফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস–সেহলী, ভারতে দারুল উলুম দেওবন্দের হাদীস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মূফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী, মেরাজুল হক বয়ান করেন।

কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ানের সঞ্চালনায় সম্মেলনে অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান। বিভিন্ন শ্রেণি–পেশার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

জুমার নামাজের খুতবায় কাবার সাবেক ইমাম মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিলো ইরান থেকে আগত ক্বারীর সুললিত কণ্ঠের ক্বেরাত তেলাওয়াত। এছাড়া ইসলামি সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

জুমার নামাজে আগত মুসল্লি আরিফুর রহমান জানান, একসাথে অনেক লোকের জুমার নামাজ আদায় আসলে সৌভাগ্যের বিষয়। তাছাড়া এ নামাজের ইমামতি করেছেন কাবা শরীফের ইমাম সাহেব এজন্যই অনেক দূর থেকে এসেছি।

মুসল্লী জাহাঙ্গীর আলম বলেন, আমি কেরোনিয়া থেকে এসেছি এখানে নামাজ আদায় করার জন্য। কাবার ইমামকে দেখেছি। নামাজ আদায় করেছি, মন প্রশান্ত হয়েছে।

আয়োজক মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানান, ১০ বারের মতো এই মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন ও একসাথে জুমার নামাজ আদায় করেন।