শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরতি ঈদযাত্রা: ১০ জুনের ট্রেন টিকিট বিক্রি শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদুল আজহা ছুটি শেষে পুনরায় কর্মস্থলে ফিরবে লাখো মানুষ। তাদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ১০ জুনের ট্রেন টিকিট।

শনিবার (৩১ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। প্রতিজন টিকিটপ্রত্যাশী সর্বচ্চো ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। ত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

 

কোন তারিখে ট্রেনের কোন টিকিট–

# ৯ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ ৩০ মে,

# ১০ জুনের টিকিট বিক্রি হবে ৩১ মে,

# ১১ জুনের টিকিট ১ জুন,

# ১২ জুনের টিকিট ২ জুন,

# ১৩ জুনের টিকিট ৩ জুন,

# ১৪ জুনের টিকিট ৪ জুন, এবং

# ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More