শিরোনাম
সাফ ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর ২০২৬) মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দীপ্ত নিউজ
ক্রিকেট

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ তামিম, খেলবেন এনসিএল টি-২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ তামিম, খেলবেন এনসিএল টি-২০

আসন্ন জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচটিতে মাঠে ফেরার ইচ্ছে তামিম ইকবালের। জানা গেছে, ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তামিম। এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না তার।

এনসিএল সামনে রেখে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তামিম। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তিনি ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন। এনসিএলে খেলতে আর কোনো বাধা নেই।

বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। ঘরোয়া পর্যায়ের সবচেয়ে বড় টুর্নামেন্টের আগে তাই প্রস্তুতি হিসেবে এনসিএলকে বেছে নিয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই ওপেনারকে। এরপর বিপিএলেও দেখা মিলবে তার।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ