শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ফাইভ-জি সেবা চালুর নির্দেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফাইভ-জি সেবা চালুর নির্দেশ!
সংগৃহীত ছবি

৩০ অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ–জি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গুলশান–বনানীসহ বেশ কয়েকটি স্থানে বাণিজ্যিকভাবে ফাইভ–জি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

রবিবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের গ্রাহকসেবার মান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ৩০ অক্টোবরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, গুলশান, বনানী এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ–জি সেবা চালু করতে হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ফাইভ–জি তরঙ্গ নিলামের প্রায় দুই বছর পর লাইসেন্সিং নীতিমালা প্রকাশ করে বাংলাদেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

নীতিমালা অনুযায়ী, ৫জি লাইসেন্সপ্রাপ্ত চার প্রতিষ্ঠানকে দ্বিতীয় বছরের শুরু থেকে সব ধরনের ফাইভ–জি সেবা চালু করার সক্ষমতা অর্জন করতে হবে। এসব সেবার মধ্যে আছে স্মার্ট সিটি, স্মার্ট হোম, ইনটেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, স্মার্ট গ্রিডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা।

আল/ দীপ্ত সংবাদ