শিরোনাম
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
দীপ্ত নিউজ
বিনোদন

প্রবাসীদের নিয়ে নির্মিত শর্টফিল্মে প্রশংসা কুড়াচ্ছেন ওমর সানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাসীদের নিয়ে নির্মিত শর্টফিল্মে প্রশংসা কুড়াচ্ছেন ওমর সানি

ক্রিকেট বিশ্বকাপ ঘিরে দেশের একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রযোজনায় প্রবাসীদের নিয়ে নির্মিত হয়েছে একটি শর্টফিল্ম। সেই শর্টফিল্মের গল্পে দেখা গেছে নব্বই দশকের জনপ্রিয় তারকা ওমর সানিকে।

গল্পটি এগিয়েছে প্রবাসীদের নিয়েই। যেখানে একদল শ্রমিক কাজ করে মোটর গ্যারেজে। এসব বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোলাগা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তিন মিনিট ৪৫ সেকেন্ডের এই ভিডিও চিত্রে।

সোমবার (৯ অক্টোবর) শর্টফিল্মটি মুক্তি দেয়া হয়। মুক্তির পর থেকে লাখ লাখ ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিয়েছেন। শর্টফিল্মে ওমর সানির পাশাপাশি অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর শামিম আহমেদসহ একঝাঁক নতুন মুখ।

নেটিজেনরা শর্টফিল্মটি দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্বল্পদৈর্ঘ্য এ ফিল্মটি নিয়ে অভিনেতা ওমন সানি বলেন, ‘প্রবাসে থাকলেও যে তাদের বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একইরকম আবেগ সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। সবার কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভ কামনা।’

শায়লা/দীপ্ত নিউজ