প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা ও নৌবাহিনী প্রধানের সস্ত্রীক সাক্ষাৎ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন সেনাপ্রধান তার স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানও স্ত্রীসহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে সাক্ষাতের ছবি পোস্ট করে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধান।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চান।

প্রধান উপদেষ্টার সঙ্গে ওই জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More