প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More