দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

পোশাক নিয়ে চলন্ত বাসে এক নারীকে হেনস্তা করা হেলপার নিজামুদ্দিন‘কে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিজামুদ্দিন (৪৫) পেশায় ‘রমজান পরিবহন‘ বাসের হেলপার।

র‌্যাব–৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিডিওতে নিজামউদ্দিনঃকে দেখা গেছে এক নারীকে মারতে। তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, গ্রেপ্তার নিজামুদ্দিন‘কে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য, নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর ওই ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়।

এসএ