সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিম্নচাপের প্রভাবে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের আশঙ্কায় চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে নগরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করা হচ্ছে। এর আগে রবিবার রাতেও নগরের বিভিন্ন স্থানে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, নগরের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পাহাড়সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোও প্রয়োজনে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিপ্রেক্ষিতে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, শনিবার রাত থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৬ জন সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে। তারা মাইকিংয়ের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।

জেলা প্রশাসন জানায়, নগরের আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় এবং বেলতলীঘোনা পাহাড়সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More