শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট ইস্যুতে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এখন থেকে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনকে মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট ইস্যুতে কোনো বাধা থাকার কথা নয়উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More