পারভিন লিসার কন্ঠে রিলিজ হলো ‘ওরে জীবন’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত এক দশক ধরে বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত বিভাগের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী পারভিন লিসা। বিটিভিতে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে দর্শক ও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন এই কণ্ঠশিল্পী। এবারে তিনি দর্শকশ্রোতাদের ‘ওরে জীবন‘ শিরোনামে একটি মৌলিক গান উপহার দিয়েছেন।

গানটির কথা ও সুর করেছেন পলাশ লোহ, মিউজিক কম্পোজিশন করেছেন বেলাল হোসেন চঞ্চল। ভিডিও ডিরেকশন দিয়েছেন খলিল শেখ। গানটি শুনতে পাবেন পারভিন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

পারভিন লিসা বলেন, আমি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছি। বাবার কাছ থেকে আমার গানের হাতেখড়ি। এরপর গানের প্রথম শিক্ষক ছিলেন চৈত্রী বসাক।এর পর আমার গানের শিক্ষক ছিলেন, সাধনা ইয়াসমিন ও কাজী দেলোয়ার হোসেন। এখন গানের চর্চা করছি গুরুজি শফি মন্ডলের কাছে। ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত বিভাগে তালিকাভুক্ত হই। তখন থেকেই নিয়মিত বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে আসছি। লোক গানের পাশাপাশি গাইতে ভাল লাগে নজরুল সঙ্গীত ও আধুনিক গান। এছাড়াও বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামসহ বিভিন্ন গানের প্রোগ্রামে নিয়মিত কাজ করছি। আমার নতুন মৌলিক গান “ওরে জীবন” আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আশা করছি গানটি ভালো লাগবে শ্রোতাদের।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More