শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে সরকার গঠন নিয়ে জটিলতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তানে সরকার গঠন নিয়ে জটিলতা
নির্বাচন হলেও এখনও চূড়ান্ত ফল প্রকাশ করেনি পাকিস্তান নির্বাচন কমিশন।

পাকিস্তানে সরকার গঠন নিয়ে জটিলতা এখনো কাটেনি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল– পিটিআই ও নওয়াজ শরিফের মুসলিম লিগ, দুই দলই সরকার গঠনের তোড়জোর করছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন হলেও এখনও চূড়ান্ত ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, ২৫৭ আসনের মধ্যে ১০২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, যারা প্রায় সবাই ইমরানের দল তেহরিক–ই–ইনসাফ ( পিটিআই ) সর্মথিত। দ্বিতীয় স্থানে রয়েছে, নওয়াজ শরীফের মুসলীম লীগ। দলটি পেয়েছে ৭৩টি আসন। আর তৃতীয় স্থানে থাকা পিপিপি পেয়েছে ৫৪ আসন।

আরও পড়ুন: পাকিস্তানে এখনও ভোট গণনা চলছে, এগিয়ে স্বতন্ত্র

এদিকে, দলাদলি ভুলে ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির। এক বার্তায় সুষ্ঠুভাবে ভোট সমপন্ন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন। তার মধ্যে ৭০টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। বাকি ২৬৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এসএ/দীপ্ত নিউজ