বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোণার কেন্দুয়ায় ও মদনে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্ধিকোণা গ্রামের খালপাড়ে এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে এসব ঘটনা ঘটে।

কেন্দুয়ায় বজ্রপাতে মৃতরা হলেন–শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (২৫)। শামসুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে। অন্যদিকে মদন উপজেলায় মৃত ব্যক্তির নাম রাজিব মিয়া (২৪)

দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ।

তিনি বলেন, সকালে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের মোড়াইল বিলে যান। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালের পাশে বজ্রপাতে মারা যান।

ওসি জানান, তাদের মরদেহ উদ্বার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে ইটভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪) সকালে পৌনে ৬টার দিকে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More