নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সব বাহিনী প্রধানরা নিশ্চিত করেছেন নির্বাচনের সময় আইন–শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।

মঙ্গলবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন করতে ইসি‘র যত ধরনের সাহায্য–সহযোগিতা দরকার হবে, সেটা আমরা দেব। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে— এটাই আমরা সবাই আশা করি।

জাতীয় নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে— জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, কীভাবে আমাদের আইন–শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে— এসব নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আজকে নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইন–শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু বাহিনীর ওপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশ নেন, তাদের ওপরও কিন্তু নির্ভর করে।

দিনের ভোট যখন রাতে হয়, সেই সময়ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল, কিন্তু তারা কেন পদক্ষেপ নেয়নি— এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সে সময় তো আপনারাও মাঠে ছিলেন, কোনো কিছু বলেন নি।

আগামী নির্বাচনে রাতে ভোট যেন না হয়, পুলিশ কি সেটা নিশ্চিত করবে— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা শুধু পুলিশ নয়, অন্যান্য আইন–শৃঙ্খলা বাহিনীসহ পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার এদেরও কিন্তু একটা ভূমিকা থাকে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More